Frequently Asked Questions (FAQ)

Back to HomeDynamic Live Content

FAQ


১. KidZoo-তে কী ধরনের পণ্য পাওয়া যায়?

KidZoo-তে শিশুদের জন্য বিভিন্ন ধরনের Educational Toys, Montessori Materials, STEM Learning Kits, Books, Puzzles, Arts & Crafts, Creative Learning Products এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রী পাওয়া যায়।


২. আপনারা কি সব বয়সী শিশুদের জন্য পণ্য সরবরাহ করেন?

জি। আমাদের কাছে নবজাতক থেকে শুরু করে টডলার, প্রি-স্কুল এবং স্কুলগামী শিশুদের জন্য উপযোগী বিভিন্ন পণ্য রয়েছে। প্রতিটি পণ্যের সাথে প্রস্তাবিত বয়স উল্লেখ করা থাকে।


৩. কীভাবে অর্ডার করবো?

অর্ডার করা খুবই সহজ।

  • OTP দিয়ে ১ ক্লিকে লগইন করুন।
  • আপনার পছন্দের পণ্য নির্বাচন করুন।
  • কার্টে যোগ করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে Checkout সম্পন্ন করুন।
  • অর্ডার নিশ্চিত করুন।

অথবা আমাদের Facebook Page বা WhatsApp-এ যোগাযোগ করেও অর্ডার করতে পারেন।


৪. আপনারা কি Cash on Delivery (COD) সুবিধা দেন?

জি, আমরা সারা বাংলাদেশে Cash on Delivery (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও বিভিন্ন অনলাইন অগ্রিম পেমেন্ট মাধ্যমেও অর্ডার করা যায়।


৫. ডেলিভারি পেতে কতদিন সময় লাগে?

সাধারণত—

  • ঢাকার মধ্যে: ১–২ কার্যদিবস
  • ঢাকার বাইরে: ২–৫ কার্যদিবস

বিশেষ পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি বা কুরিয়ারজনিত কারণে সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।


৬. ডেলিভারি চার্জ কত?

ডেলিভারি চার্জ আপনার অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হয় এবং Checkout-এর সময় তা প্রদর্শিত হবে।


৭. অর্ডার করার পর কি পরিবর্তন বা বাতিল করা যাবে?

অর্ডার কুরিয়ারে পাঠানোর আগে আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করলে অর্ডার পরিবর্তন বা বাতিল করা সম্ভব।


৮. কী কী মাধ্যমে পেমেন্ট করা যায়?

আমরা বর্তমানে গ্রহণ করি—

  • Cash on Delivery (COD)
  • bKash
  • Nagad
  • Debit/Credit Card
  • অন্যান্য উপলব্ধ Online Payment Method


৯. আপনার পণ্যগুলো কি শিশুদের জন্য নিরাপদ?

জি। আমরা শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নির্বাচন করার চেষ্টা করি। প্রতিটি পণ্যের বিবরণে প্রযোজ্য ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা এবং প্রস্তাবিত বয়স উল্লেখ করা থাকে।


১০. পণ্যে কি ওয়ারেন্টি রয়েছে?

যেসব ইলেকট্রনিক বা নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য, সেসব তথ্য সংশ্লিষ্ট পণ্যের বিবরণে উল্লেখ করা থাকবে।


১১. পণ্য রিটার্ন বা রিপ্লেসমেন্ট করা যাবে?

জি, যদি—

  • ভুল পণ্য ডেলিভারি হয়,
  • পণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছায়,
  • অথবা উৎপাদনজনিত কোনো ত্রুটি থাকে,

আমরা আমাদের রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পণ্য অবস্যই কুরিয়ার এর সামনে চেক করে নিতে হবে।


১২. ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে কী করবো?

কুরিয়ার এর সামনে চেক করে অর্ডার গ্রহণ করার জন্য আমরা প্রতিনিয়ত বলে থাকি, যদি কোন প্রোডাক্ট ভুল ওর ক্ষতিগ্রস্ত থাকে তাহলে সাথে সাথে কুরিয়ার এর রাইডের এর সামনে অর্ডার নম্বরসহ আমাদের সাথে যোগাযোগ করুন এবং পণ্যের পরিষ্কার ছবি বা ভিডিও পাঠান। আমাদের টিম বিষয়টি যাচাই করে দ্রুত সমাধানের ব্যবস্থা করবে।


১৩. আমি কীভাবে আমার অর্ডারের অবস্থা জানতে পারব?

অর্ডার নিশ্চিত ও শিপমেন্ট হওয়ার পর SMS, ফোন, WhatsApp অথবা ইমেইলের মাধ্যমে (যদি প্রযোজ্য হয়) আপনাকে ডেলিভারি সংক্রান্ত তথ্য জানানো হবে। এছাড়াও আপনি আপনার একাউন্ট এ লগইন করে, my order থেকে আপনার অর্ডার এর বর্তমান অবস্থান জানতে পারবেন!


১৪. অর্ডার করতে কি অ্যাকাউন্ট খুলতে হবে?

জি, আপাদত আমরা গেস্ট একাউন্ট থেকে অর্ডার করা বন্ধ রেখেছি, তবে আপনি মাত্র ১ ক্লিকে OTP দিয়ে লগইন করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করলে ভবিষ্যতে অর্ডার ট্র্যাক করা, ঠিকানা সংরক্ষণ এবং দ্রুত Checkout করার সুবিধা পাবেন।


১৫. KidZoo-এর সাথে কীভাবে যোগাযোগ করবো?

আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন—

  • Facebook Messenger
  • WhatsApp
  • ফোন কল
  • ইমেইল
  • আমাদের Contact Us পেজের মাধ্যমে

আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া কন্টাক্ট পেজ থেকে আপনি সরাসরি আমাদের টীম এর সাথে লাইভ চ্যাট করতে পারবেন।


১৬. আপনারা কি নিয়মিত অফার বা ডিসকাউন্ট দেন?

জি। আমরা বিভিন্ন উৎসব, বিশেষ উপলক্ষ এবং নির্দিষ্ট সময়ে ডিসকাউন্ট, বিশেষ অফার ও প্রোমোশন পরিচালনা করি। সর্বশেষ অফার জানতে আমাদের Facebook Page অনুসরণ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।


১৭. নিউজলেটারে কীভাবে সাবস্ক্রাইব করবো?

ওয়েবসাইটের নিচে থাকা Newsletter বক্সে আপনার ইমেইল ঠিকানা লিখে Subscribe বাটনে ক্লিক করুন।


১৮. আমার সন্তানের জন্য সঠিক Educational Toy কীভাবে নির্বাচন করবো?

প্রতিটি পণ্যের সাথে উল্লেখ থাকে—

  • প্রস্তাবিত বয়স
  • শিক্ষাগত উপকারিতা
  • প্রধান বৈশিষ্ট্য
  • ব্যবহারের উদ্দেশ্য

তবুও যদি সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, তাহলে আপনার সন্তানের বয়স জানিয়ে আমাদের ইনবক্স করুন। আমাদের টিম আপনার সন্তানের জন্য উপযুক্ত খেলনা বা শিক্ষামূলক পণ্য নির্বাচন করতে সহায়তা করবে।


আরও কোনো প্রশ্ন আছে?

আপনার প্রশ্নের উত্তর এখানে না পেলে আমাদের Facebook Page, WhatsApp অথবা Contact Us পেজের মাধ্যমে যোগাযোগ করুন।

KidZoo-এর পক্ষ থেকে আপনাকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। 💙🧸🌈

Frequently Asked Questions (FAQ) - KidZoo